মেয়েদের মাসিক বা পিরিয়ড একটি স্বাভাবিক ও প্রাকৃতিক বিষয়। তাই যে কোন সময়, যে কোন স্থানে এটি হতে পারে। এরই পরিপ্রেক্ষিতে উইমেন পিস ক্যাফে কর্তৃক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২১ টি বিভাগে বিনামূল্যে স্যানেটারি ন্যাপকিন দেয়া হয়েছে।
বুধবার ( ১২ ফেব্রুয়ারী) বেলা ১১ টার সময় প্রথমে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের বিভাগীয় প্রধানের হাতে স্যানেটারি ন্যাপকিনের প্যাকেট তুলে দেন উইমেন পিস ক্যাফের মেন্টর ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহেলা মুস্তারী। এরপর প্রত্যেক বিভাগে গিয়ে বিভাগীয় প্রধানের হাতে ন্যাপকিন দেয়া হয়।
এবিষয়ে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান দেলোয়ার হোসেন বলেন, আমরা জানি নারীদের হেল্থ হাইজিন বিষয়টা সোশাল স্টাবুর মত। আমরা সেই অবস্থা থেকে উত্তরাত্তর বেরিয়ে আসছি এবং আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়ার গতিকে উইমেন পিস ক্যাফে তরান্বিত করবে এবং এই প্রোগামটা সারাদেশের বিশ্ববিদ্যালয় পযার্য় ও প্রতিষ্ঠানে ছড়িয়ে পরবে বলে আশা করি।
জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মীর তামান্না ছিদ্দিকা বলেন, আমরা নারীর পিরিয়ডকে লজ্জাজনক হিসেবে ভেবে থাকি। এটির জন্য সামাজিক ভাবে যেরকম প্রস্তুতি থাকা থাকা দরকার, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পযার্য়ে সেটা ছিলনা। এই সচেতনতা অবশ্যই বড় একটা অগ্রগতি বলে মনে করি।
এবিষয়ে উইমেন পিস ক্যাফের সভাপতি উম্মে কুলসুম বলেন, মেয়েরা যেহেতু ক্যাম্পাসে সারা দিনই থাকে আর পিরিয়ড যে কোন সময় হতে পারে। মূলত একারণেই আমরা ন্যাপকিন প্রতিটি বিভাগে দিচ্ছি। সবাই যদি এটি ব্যবহার করে তাহলে পরবর্তীতে আমরা আরো ন্যাপকিন দিব।
এসময় উপস্থিত ছিলেন, বেরোবি উইমেন পিস ক্যাফের সকল সদস্যবৃন্দ।
আনন্দবাজার/এফআইবি








