চবিতে নাট্যোৎসব শুরু
প্রকাশ:

বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী চতুর্থ বার্ষিক নাট্য উৎসব শুরু হচ্ছে বুধবার থেকে। ‘মুক্তির চেতনায় শিল্পীত সৃজন’ স্লোগান ধারণ করে উৎসবের প্রথম দিন সকালে থাকবে জাতীয় সঙ্গীত, আনন্দ আয়োজন ও বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন ‘রদেভ ‘ শিল্পীগোষ্ঠীর পরিবেশনা। এরপর দুপুর ১২টায় থাকবে নাট্যকলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীদের প্রযোজনায় নাটক ‘বার্থ অব বাংলাদেশ’।
শুধু এসব নয়, অনুষ্ঠানকে রাঙিয়ে তুলতে বিকেল ৫ টায় উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং কবি ও সাংবাদিক আবুল মোমেন।
আলোচনা ও কথামালার পর থাকবে নাট্যকার ‘শান্তনু বিশ্বাস পদক’ প্রদান ও সেলিম আল দীনের রচনায় নাটক ‘যৈবতী কন্যার মন’। উৎসব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
তন্বী পাল ও জান্নাত আরা নামের দুই ছাত্রী বলেন, নাট্যেৎসবের কারণে মনে হয় বিশ্ববিদ্যালয়ের প্রাণ ফিরে এসেছে। সবার মধ্যেই উৎসবের আমেজ। তিন দিনব্যাপী নাটক ও সংগীতের নানা পরিবেশনা থাকবে। ফলে প্রাণবন্ত একটি অনুষ্ঠান হবে।
নাট্যকলা বিভাগের সভাপতি ও নাট্য উৎসবের আহ্ববায়ক মো. শামীম হাসান বলেন, ‘আমরা ৪র্থ বারের মতো এবারও নাট্য উৎসব পালন করছি। এই নাট্যোৎসবের মধ্যে দিয়ে ক্যাম্পাসে প্রাণ ফিরে পেয়েছে। পাশাপাশি আমরা এই পুরো উৎসবকে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি উৎসর্গ করছি।’
মোশাররফ শাহ/আনন্দবাজার








