বাগেরহাট জেলায় ঈদ সামগ্রী বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য ও ইনসাফের প্রতিষ্ঠা সভাপতি বেলাল হোসাইন অপু।
বৃহস্পতিবার (১৯ মার্চ) জেলার সদর উপজেলায় এ সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য ও ইনসাফের উপদেষ্টা শেখ মনজুরুল হক রাহাদ। তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণ ইনসাফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা সবাই মানুষ। সবার পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা ইনসাফ সংগঠনের মাধ্যমে বাগেরহাটের মানুষের সামাজিক উন্নয়নের পাশাপাশি একটি বৈষম্যহীন বাগেরহাট গড়তে চাই।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শেখ আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, ইনসাফের সেবা সাধারণ মানুষের দৌড় গোড়ায় পৌছিয়ে দিবে এবং বাগেরহাটকে নৈতিকতা সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বলেন, আমরা বাগেরহাট সদর উপজেলার মানুষের মাঝে কাজ করছি। আমরা মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের চেষ্টা করছি। একদিন আমরা বাগেরহাট সদরের গণ্ডি পেরিয়ে বাগেরহাট জেলাসহ সারা বাংলাদেশে কাজ করবো। ইনশাআল্লাহ
ইনসাফের সাধারণ সম্পাদক শেখ জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শরিফুল ইসলাম গাজী, ইনসাফের উপদেষ্টা এস এম আরাফাত হোসেন, আবু সাইদ, মাওলানা হাবিবুর রহমান, মো. সাগর শেখ, ইনসাফের অর্থ সম্পাদক জহিরুল ইসলাম জুবায়ের, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক আকাশ মোল্লা, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল যুবায়ের ও রবিউল ইসলাম সহপ্রমুখ।









