জাবিতে লকডাউন ঘোষণা
প্রকাশ:

বিস্তারিত
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন ঘোষণা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকারের নির্দেশে লকডাউন চলছে। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া ক্যাম্পাসবাসীদের বাসার বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করা হলো। একইসঙ্গে সকাল ও বিকালের হাঁটাহাঁটির জন্যও কেউ যেন বাইরে বের না হন সেজন্য অনুরোধ করা হলো। এছাড়া বাইরের কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান করবে না বিশ্ববিদ্যালয়টি।
আনন্দবাজার/ টি এস পি








