বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবির) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে (সম্মান) ১ম বর্ষষের চলমান ভর্তি প্রক্রিয়ার সর্বশেষ তালিকা প্রকাশ হবে আগামী (বুধবার) ৫ই ফেব্রুয়ারি। তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২০, বুধবার সকাল ৯.০০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিভিন্ন অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আসন শূন্য থাকা সাপেক্ষে প্রকাশিত তালিকা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।
কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ্ এর সভাপতিত্বে সোমবার দুপুর ১২টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির ১১ম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অব.) সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://(www.brur.ac.bd) এর মাধ্যমে জানা যাবে।
আনন্দবাজার/শাহী









