গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষারর ফল ঘোষনার সম্ভাব্য তারিখ জানা গেছ। সূত্র মতে, সোমবার (৬ এপ্রিল) এই ফল প্রকাশ হতে পারে।
শনিবার (৪ এপ্রিল) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বিয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
মনজুরুল হক জানান, সুষ্ঠুভাবে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সমাপ্ত হয়েছে। শনিবার থেকে ফলাফল প্রস্তুতের কাজ শুরু হয়েছে। ‘সি’ ইউনিটের পরীক্ষার্থীর সংখ্যা কম থাকায় একদিনেই ফলাফল প্রস্তুত করা গেলেও, ‘বি’ ইউনিটে প্রায় এক লাখ পরীক্ষার্থী ছিলেন।
রেজিস্ট্রার আরও জানান, এত বৃহৎ সংখ্যক পরীক্ষার্থীর ওএমআর শিট স্ক্যান করতে অধিক সময়ের প্রয়োজন হবে। সে অনুপাতে শনিবার সারাদিন ওএমআর শিট স্ক্যানিং, রবিবারে ওএমআর তথা উত্তরপত্র মূল্যায়ন এবং সোমবার রাতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের উপাচার্যদের সভা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে, গত ৩ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সারাদেশের মোট ২১টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।









