ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবারের (২৫ অক্টোবর) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৪ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য শুধুমাত্র ২৫ অক্টোবরের সকল পরীক্ষা স্থগিত করা হলো।
স্থগিত এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি শিগগিরই জানানো হবে। তবে পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
আনন্দবাজার/কআ









