ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বিভাগের হল রুমে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি আনোয়ারুল ওহাব (শাহীন) এর সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হালিমা খাতুন।
মাস্টার্সের শিক্ষার্থী ইলিয়াস আলমগীর এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নাজিমুদ্দিন, অধ্যাপক ড. আবু বকর মোঃ জাকারিয়া মজুমদার, ড. হামিদা খাতুন, সহকারী অধ্যাপক আলতাফ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে আইন অনুষদের ডিন ড. হালিমা খাতুন বলেন, ‘তোমরা হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো তাই কখনো হীনমন্য হবে না। তোমরা জীবনের লক্ষ্য ঠিক করে সামনে এগিয়ে যাবে। যা ভালো লাগে সেটাতে মনোযোগ দিয়ে চেষ্টা করো একদিন সফলতা আসবে।
আনন্দবাজার/এফআইবি








