ভারতের দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন কে কেন্দ্র করে গত সোমবার আন্দোলনরতদের উপর সহিংস হামলার প্রতিবাদে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে বিক্ষোভ মিছিলটি বাদামতলা হয়ে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে ঘুরে একাডেমিক ভবনের সামনে আসে এবং সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সাধারণ ছাত্র পরিষদ এর প্রতিষ্ঠাতা শেখ খোদারনূর রনি, সভাপতি রনি আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রনি, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমূল হাসান ও কেন্দ্রীয় ছাত্র সংসদ এর কোষাধ্যক্ষ খাতিজাতুল তাহিয়া সেতু সহ অর্ধশত শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
উক্ত সমাবেশে সাধারণ ছাত্র পরিষদের সভাপতি রনি আহমেদ বলেন, আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নয়, তবে সাম্প্রদায়িক, কট্রোর পন্থী নরেন্দ্র মোদিকে কোনভাবেই এদেশের জনগন মেনে নিবে না। সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রনি জানান আমাদের বাংলাদেশে যেখানে সাম্প্রদায়িকতা নেই বললেই চলে সেই দেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে নরেন্দ্র মুদির মত একজন খুনিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তকে আমরা সাধারণ শিক্ষার্থীরা পুনর্বিবেচনা করতে আহ্বান করছি।
এছাড়াও বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ এর সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠাতা শেখ খোদারনূর রনি বলেন, দিল্লি হোক বা পাকিস্তান ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা চালানোটা সত্যি মানবাধিকার লংঘন জাতীয় অপরাধ, ভারতের বিজেপি সরকার তথা মুদি সরকার কতৃক এই আচরণ বা হামলার বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে মামলা হওয়া উচিৎ। আমাদের বাংলাদেশের ছাতে সমাজ এই ঘটনার প্রতবাদ সরুপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে নরেন্দ্র মুদির আগমন কখনোই মেনে নিবে না! এই সরকার এর উচিৎ বন্ধু রাষ্ট্র ভারতের অন্য কোন বিকল্প অতিথি আমন্ত্রণ জানানো।
আনন্দবাজার/এফআইবি








