বিদেশ কেন্দ্রগুলোতে এসএসসি ও সমমান পরীক্ষায় ৩৩৬ জন অংশ নিয়েছিল। পাস করেছে ৩১৮ জন এবং ১৮ জন ফেল করেছে।
৩১ মে বেলা সোয়া ১১টার দিকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর পূর্বে সকাল ১০টায় গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষামন্ত্রী বলেন, বিদেশে মোট নয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পাশের শতকরা হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ। প্রতিষ্ঠানের সংখ্যা চারটি। কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি একটি প্রতিষ্ঠানের।
আনন্দবাজার/এস.কে









