প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। প্রকাশিত ফলাফল অনুযায়ী ১০৪টি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ফলের অনুলিপি তুলে দেওয়া হয় আজ সকাল ১০টায়। তারপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলের বিভিন্ন দিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তুলে ধরেন।দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, এ বছর ১০৪টি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি, যা গত বছর ছিল ১০৭টি।
শূন্য শতাংশ পাস প্রতিষ্ঠানগুলোর বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি আরও বলেন, ওই সব প্রতিষ্ঠান কেন ফল খারাপ করল সেসব বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
আনন্দবাজার/এস.কে









