স্কুল ভর্তিতে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৬ মার্চ) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
এর আগে রবিবার (১৫ মার্চ) সংসদ অধিবেশনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের এমপি হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি রাখা নিয়ে প্রশ্ন করেন, প্রাইমারি স্কুলে বাচ্চাদের ভর্তি করানোর ক্ষেত্রে আমরা কি ভর্তির প্রক্রিয়াটি পরিবর্তন করব? এডমিশন বাই লটারির মাধ্যমেই রেখে মেধাকে সবসময় দমিয়ে রাখা হবে কিনা সে নিয়েও প্রশ্ন তুলেন হাসনাত আব্দুল্লাহ।
এই প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। বিগত সরকার শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি ব্যবস্থা চালু করেছিল। তার কাছে এটি খুব যুক্তিসংগত মনে হয়নি। আগামী শিক্ষাবর্ষে ভর্তির পদ্ধতি নির্ধারণের জন্য অংশীজনদের সঙ্গে আলোচনা করে সবার অভিমত নিয়ে বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।









