করোনার প্রভাবে স্থগিত হওয়া এইচএসসি এবং সমমানের পরীক্ষা কবে ও কীভাবে নেওয়া হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৈঠক ডেকেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে বৈঠকে বসবেন।
ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকের সভাপতিত্বে এ সভা হবে বলে।
বৈঠকে এইচএসসি ও সমমানের পরীক্ষা ছাড়াও জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় কীভাবে অষ্টমের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে সে ব্যাপারেও একটি ইউনিক সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনার প্রাদুর্ভাবের কারণে তা স্থগিত হয়ে যায়। বৈঠকে এইচএসসি পরীক্ষার দিন-তারিখ চূড়ান্তের পাশাপাশি সূচিও ঠিক করার কথা রয়েছে।
আনন্দবাজার/এইচ এস কে









