যশোর বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৩১ শতাংশ। আর জিপিএ-ফাইভ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন শিক্ষার্থী । আজ ৩১ মে সকাল ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ সংশ্লিষ্টরা।
এবার পাসের হারে এগিয়ে রয়েছে রাজশাহী বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ পরীক্ষার্থী। যশোর বোর্ডে পাসের হার ৮৭.৩১, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৭৯.১০। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩।
কুমিল্লা ৮৫.২২, জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৮০ দশমিক ৩১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন। বরিশাল বোর্ড পাশের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩। সিলেট বোর্ড পাশের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ । জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬৩ জন। দিনাজপুর বোর্ডে পাশের হার ৮২দশমিক ৭৩শতাংশ , জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন। চট্টগ্রাম বোর্ডে বোর্ড পাশের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮ জন।
আনন্দবাজার/শহক/ফার









