দেশে গত ২৪ ঘণ্টায় ৯৬৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৬ হাজার ৬০ জনের শরীরে শনাক্ত হলো ভাইরাসটি। এই সময়ে মারা গেছেন ১১ জন । মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৫০ জনে । মারা যাওয়া ১১ জনের মধ্যে ৭ জন পুরুষ ও ৪ জন মহিলা।
মঙ্গলবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ২৪৫ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৩ হাজার ১৪৭ জন সুস্থ হলেন।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৭৩ টি নমুনা পরীক্ষা করা হয়। মোট ৩৭ টি ল্যাবে এই পরীক্ষাগুলো করা হয়।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট নমুনা পরীক্ষা: ১ লাখ ৩৬ হাজার ৬৩৮ টি। মোট আক্রান্ত: ১৬ হাজার ৬০ জন। মোট মারা গেছেন : ২৫০ জন। মোট সুস্থ: ৩ হাজার ১৪৭ জন। করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd) চালু করেছে।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:
যুক্তরাষ্ট্র: ৮১ হাজার ৭৯৫ জন। যুক্তরাজ্য: ৩২ হাজার ৬৫ জন। ইতালি: ৩০ হাজার ৭৩৯ জন। স্পেন: ২৬ হাজার ৭৪৪ জন। ফ্রান্স: ২৬ হাজার ৬৪৩ জন। ব্রাজিল: ১১ হাজার ৬৫৩ জন। বেলজিয়াম: ৮ হাজার ৭০৭ জন। জার্মানি: ৭ হাজার ৬৬১ জন। ইরান: ৬ হাজার ৬৮৫ জন। নেদারল্যান্ডস: ৫ হাজার ৪৫৬ জন
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী করোনার সার্বিক তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩ তম।
আনন্দবাজার/শহক









