জামালপুরের সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৫ টি রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে পোগলদিঘা ইউনিয়নের বিন্যাফৈর মানিকপটল, মালিপাড়া খান বাড়ী, চর পোগলদিঘা, পুঠিয়ারপাড়-সাঞ্চারপারা রাস্তা, গোবিন্দপটল রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
অপরদিকে দুপুরে চর পোগলদিঘা গ্রামে অবস্থিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, সহকারী কমিশনার ভূমি ফাইযুল ওয়াসিমা নাহাত, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক প্রমুখ।









