হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে হঠাৎ পেটব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছে।
এ তথ্য নিশ্চিত করেছেন সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব।
তিনি জানান, ভাই হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।
হাসপাতাল সূত্র জানায়, প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।









