নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয় ১.১৭ পয়সা। যা একই সময়ে আগের বছর আয় হয়েছিল ৯ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই ২৫-মার্চ ২৬) শেয়ার প্রতি লোকসান হয় ৯৬ পয়সা, যা একই সময়ে আগের বছর আয় হয়েছিল ৪৯ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৩.৬১ পয়সা।









