ওয়েস্ট ইন্ডিজ করোনা আতঙ্কের মধ্যেই ১৪ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড সফরের জন্য। তাছাড়াও আরও ১১ জনকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।
তিন ম্যাচের সিরিজটি ১৮ জুলাই থেকে শুরু হবে। কিন্তু দর্শক থাকতে পারবেন না মাঠে।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে এ সপ্তাহেই। তারা প্রাইভেট চার্টার্ড বিমানে করে ৮ জুন ইংল্যান্ড যাত্রা করবেন।
এত বেশি খেলোয়াড়কে রিজার্ভ হিসেবে রাখার কারণ হিসেবে উইন্ডিজ ক্রিকেট বোর্ড জানায়, ইংল্যান্ডে অনুশীলনের সময় যাতে তারা ক্রিকেটারদের সাহায্য করতে পারেন এবং যেকোনো ধরণের ইনজুরির ক্ষেত্রে বিকল্প হিসেবে বিবেচিত হতে পারেন।
১৪ সদস্যের উইন্ডিজ স্কোয়াড:
জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শেই হোপ, জার্মেই ব্লাকউড, রোস্টন চেজ, আলজেরি জোসেপ, ক্রমাহ বুনের, রাখিম ক্যাম্পবেল, রেমন্ড রিফার, ক্রেইগ ব্রাথওয়েট, শেন ডরিচ, কিমার রোচ, শামার ব্রুকস এবং চিমার হোল্ডার।
আননাদবাজার/এস.কে









