আরও ৪ জন করোনা আক্রান্ত ইংলিশ প্রিমিয়ার লিগে
প্রকাশ:

বিস্তারিত
ইউরোপে করোনা ভাইরাসের কঠিন সংক্রমণ সবেচেয়ে বেশি আঘাত করেছে ফুটবল খেলুড়ে বড় দেশগুলোর ওপর। এরমধ্যে উল্ল্যেখযোগ্য স্পেন, ফ্রান্স, ইতালি এবং যুক্তরাজ্য। জার্মানিতে তুলনামূলক কম আক্রান্ত হওয়া তারা ইতোমধ্যেই ক্লাব ফুটবল শুরু করে দিয়েছে। ইতালি ও স্পেনও সম্ভাব্য দিন, তারিখ ঠিক করতে যাচ্ছে। পরিকল্পনা রয়েছে ইংল্যান্ডেরও।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোও দলগত অনুশীলনের জন্য সম্মত হয়েছে। কিন্তু করোনা পরীক্ষায় ইপিএলে সর্বশেষ আরও ৪ পজিটিভ রোগী পাওয়া গেছে। সেখানে এবার তৃতীয় ধাপের পরীক্ষায় ১ হাজার ৮ জন খেলোয়াড় ও কর্মকর্তার নমুনা নেওয়া হয়েছে।
লিগ কর্তৃপক্ষ বলেছে, দ্বিতীয় পর্যায়ের নিয়ম অনুযায়ী খেলোয়াড়রা গ্রুপ হয়ে অনুশীলন করবে। তবে অপ্রয়োজনে একজন আরেকজনের কাছাকাছি আসা নিরুৎসাহিত করা হচ্ছে।
তারা আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলেই লিগ ফের শুরু করা হবে।
পুরো লিগের এখন পর্যন্ত মোট ২ হাজার ৭৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে ১২ জনের শরীরে করোনা এর উপস্থিতি পাওয়া গেছে।
আনন্দবাজার/এস.কে








