সরকার পর্যায়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সরকার থেকে জি টু জি-০৩ চুক্তির মাধ্যমে চ্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে ৬১ হাজার টন গম নিয়ে পৌঁছেছে এমভি এমপি আলট্রাম্যাক্স টু।
প্রথম শিপমেন্টে ৫৮ হাজার ৪৫৭ ও দ্বিতীয় শিপমেন্টের মাধ্যমে ৬২ হাজার ১৫০ টন গম একই চুক্তির আওতায় এর আগে দেশে পৌঁছে।
জাহাজে রক্ষিত গমের নমুনার পরীক্ষা এবং দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা এরই মধ্যে শুরু হয়েছে। জাহাজে রক্ষিত ৬১ হাজার টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ টন চট্টগ্রামে এবং ৩১ হাজার ৫৫০ টন মোংলা বন্দরে খালাস করা হবে।
জি টু জি-০১ ও ০২ চুক্তির আওতায় আমদানীকৃত সব গম এর আগেই যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে।
বাংলাদেশে মোট গমের চাহিদা কম-বেশি ৭০ লাখ টন। এর মাঝে দেশে উৎপাদন হয় কম বেশি ১০ লাখ টন। সরকারী-বেসরকারী পর্যায়ে চাহিদা পূরণের জন্য অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।









