ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা নির্ধারণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
মনোনয়ন পেলেন যারা- নিলুফার চৌধুরী মনি, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, বিথীকা বিনতে হুসাইন, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, ফেরদৌসী আহমেদ, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, মমতাজ আলম, হেলেন জেরিন খান, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।









