অভিনয়, মডেলিং ও উপস্থাপনায় সমান দক্ষতা দেখানো জনপ্রিয় মুখ মাসুমা রহমান নাবিলা আজ ৮ এপ্রিল উদযাপন করছেন তার জন্মদিন। বিশেষ দিনের প্রথম প্রহর থেকেই ভক্ত-অনুরাগী, সহকর্মী ও কাছের মানুষের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন ‘আয়নাবাজি’-খ্যাত এই অভিনেত্রী।
নাবিলা জানালেন, ভালোবাসার এই অগাধ স্রোতে তিনি অভিভূত। তার ভাষায়, এত এত ভালোবাসার ঋণ কোনোদিন শোধ করা যাবে না। চেষ্টা করব সবাইকে ভালো কাজের মাধ্যমে প্রতিদান দিতে।
তবে জন্মদিন নিয়ে ভক্তদের কৌতূহল থাকলেও এটি তার কততম জন্মদিন, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই শিল্পী।









