ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. বিনোদন

নায়িকা হওয়ার স্বপ্নে বাড়ি ছেড়ে ঢাকায়, প্রথম ছবিতেই সফলতা

প্রকাশ:১৩ এপ্রিল, ২০২৬ সময় ১:২৫ পিএম

বিস্তারিত

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শিমলার অভিনয়জীবনের শুরুটা যেন রীতিমতো সিনেমার গল্পকেও হার মানায়। মৌসুমী ও সালমান শাহ অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দেখেই তার মধ্যে নায়িকা হওয়ার প্রবল আগ্রহ জন্ম নেয়। বারবার সিনেমাটি দেখে আয়নার সামনে দাঁড়িয়ে সংলাপ অনুশীলন করতেন তিনি। একপর্যায়ে পরিবারকে জানিয়েই দেন—নায়িকা হবেন। তবে পরিবার বিষয়টিকে গুরুত্ব দেয়নি। শিমলা নিজেই বলেছিলেন, “মা ভাবলেন, আমি পাগলটাগল হয়ে গেলাম... পড়াশোনা গেল গোল্লায়।” এসএসসি পাসের পর ইন্টারমিডিয়েটে ভর্তি হলেও সিনেমার নেশায় পড়াশোনা আর এগোয়নি। অবশেষে কিশোরী বয়সে বড় ভাইকে সঙ্গে নিয়ে ঝিনাইদহ থেকে ঢাকায় চলে আসেন। পরিচিতজনের মাধ্যমে তার যোগাযোগ হয় পরিচালক শহীদুল ইসলাম খোকনের সঙ্গে। তার সাহস ও আগ্রহে মুগ্ধ হয়ে পরিচালক তাকে সুযোগ দেন ‘ম্যাডাম ফুলি’ সিনেমায়। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন শিমলা। ‘ম্যাডাম ফুলি’ মুক্তির পর দর্শকের কাছে পরিচিতি পাওয়ার পাশাপাশি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘পাগলা ঘণ্টা’, ‘ভেজা বেড়াল’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন। অল্প সময়েই প্রায় ৩৫টি সিনেমায় অভিনয় করেন তিনি। তবে ২০১৫ সালের পর থেকে চলচ্চিত্রে তার উপস্থিতি কমে যায়। সমসাময়িক অনেক তারকার তুলনায় তার কাজের সংখ্যা কম—এটিকে তিনি ভাগ্যের বিষয় বলেই মনে করেন। তার ভাষায়, “আমার সময় পরিচালকেরা অন্য ব্যস্ত শিল্পীদের নিয়ে ব্যস্ত ছিলেন... যত বেশি কাজ করা উচিত ছিল, তা করা হয়নি।” তিনি আরও জানান, পছন্দমতো চরিত্র না পাওয়াও কাজ কম হওয়ার একটি কারণ। ক্যারিয়ার নিয়ে খুব বেশি উচ্চাকাঙ্ক্ষা ছিল না বলেও জানান শিমলা। নিয়মিত কাজ করে যাওয়াই ছিল তার লক্ষ্য। দর্শকের ভালোবাসাকেই সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখেন তিনি। এক সাক্ষাৎকারে বলেন, “আমাকে দর্শকেরা ‘ম্যাডাম ফুলি’ নামে বেশি চেনে। একটি চরিত্র হয়ে দর্শকহৃদয়ে বেঁচে থাকতে পারাটা একজন শিল্পীর অনেক বড় পাওয়া।” সর্বশেষ কাজ প্রসঙ্গে ২০২০ সালের দিকে তিনি জানিয়েছিলেন, বলিউডে কাজের উদ্দেশ্যে মুম্বাইয়ের মীরা রোডে বসবাস করছিলেন এবং ‘সফর’ নামের একটি ছবিতে অভিনয়ের পরিকল্পনা ছিল। তবে পরবর্তীতে এ বিষয়ে আর কোনো অগ্রগতি জানা যায়নি। এর এক বছর পর ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। ছবিটি সেন্সরে আটকে যায় এবং এতে এক কিশোরের সঙ্গে তার সম্পর্কের দৃশ্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এটিই ছিল প্রধান চরিত্রে তার সর্বশেষ অভিনীত সিনেমা। চলচ্চিত্রের বাইরে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনায় আসেন শিমলা। একসময় আওয়ামী লীগের মনোনয়ন নিতে দলীয় কার্যালয়ে গেলেও পরবর্তীতে তাকে ধানের শীষের প্রচারণায় দেখা যায়। এ নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “আমি মোটেও ভোল পাল্টাইনি। আমি একজন শিল্পী, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়... আমি যে কারও জন্য ভোট চাইতে পারি।” তিনি আরও স্পষ্ট করেন, তিনি কোনো দলের কর্মী নন, বরং একজন শিল্পী হিসেবে সবার।

ট্যাগ

  • চিত্রনায়িকা
  • শিমলা

এ বিভাগের আরো খবর

সব খবর

অবিশ্বাস্য রেকর্ড গড়ছে ‘বনলতা এক্সপ্রেস’

২১ এপ্রিল, ২০২৬

যে ছবিতে নায়কের চেয়েও বেশি পারিশ্রমিক নেন মাধুরী

২১ এপ্রিল, ২০২৬

সুইমিং পুল থেকে ফরাসি অভিনেত্রীর ম'রদেহ উদ্ধার

২১ এপ্রিল, ২০২৬

বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে যা বললেন চমক

২০ এপ্রিল, ২০২৬

বিগ বসের মঞ্চে অন্ধকার দুনিয়ার ঝলক

১৯ এপ্রিল, ২০২৬

প্রথমবার এক সিনেমায় সালমান-নয়নতারা

১৯ এপ্রিল, ২০২৬

নাচতে নাচতেই রান্না, আবারও আলোচনায় পরীমণি

১৯ এপ্রিল, ২০২৬

ম্যাকডোনাল্ডসে চড় খেলেন সংগীতশিল্পী, মুহূর্তেই ভাইরাল ভিডিও

১৯ এপ্রিল, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • অবিশ্বাস্য রেকর্ড গড়ছে ‘বনলতা এক্সপ্রেস’

  • যে ছবিতে নায়কের চেয়েও বেশি পারিশ্রমিক নেন মাধুরী

  • সুইমিং পুল থেকে ফরাসি অভিনেত্রীর ম'রদেহ উদ্ধার

  • বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে যা বললেন চমক

  • বিগ বসের মঞ্চে অন্ধকার দুনিয়ার ঝলক

  • প্রথমবার এক সিনেমায় সালমান-নয়নতারা

  • নাচতে নাচতেই রান্না, আবারও আলোচনায় পরীমণি

  • ম্যাকডোনাল্ডসে চড় খেলেন সংগীতশিল্পী, মুহূর্তেই ভাইরাল ভিডিও

  • বিশ্বমঞ্চে বলিউড বাদশা, অস্কারের সম্মানে গর্বিত শাহরুখ

  • সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন অভিনেত্রী চমক

  • কষ্টের অভিজ্ঞতা তুলে ধরলেন ফারুকী, ফেসবুকে আবেগঘন পোস্ট

  • সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন যিনি

  • বক্স অফিসে ‘ধুরন্ধর ২’ ভাঙছে সব রেকর্ড

  • শাহীন ভাটের বাগদানে আবেগাপ্লুত আলিয়া ভাট

  • ১২ বছর পর সালমানের যে প্রশ্নে ‘হ্যাঁ’ জবাব দিলেন প্রীতি

  • ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটি কবে মুক্তি পাচ্ছে?

  • বিতর্কের মুখে তামান্না ভাটিয়া: যত ক্ষতিপূরণ চাইলেন

  • থালাপতি বিজয়ের নামে মামলা, নেপথ্য কী?

  • প্রিয়াংকা-অক্ষয় কুমারের প্রেমের গুঞ্জন, যা বললেন পরিচালক

  • ‘রকস্টার’ নিয়ে উচ্ছ্বসিত মিথিলা

  • বিয়ে করেছেন জুবিন নটিয়াল

  • সপরিবারে ঢাকায় শ্রীকান্ত আচার্য

  • হাইকোর্টে তামান্নার আবেদন খারিজ, নেপথ্য কি?

  • বাবা হারালেন অভিনেত্রী বন্যা মির্জা