ছোট পর্দার বহুল পরিচিত মুখ সাদিয়া জাহান প্রভা বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে । সেখানেই নিজের নতুন পেশায় মনোযোগ দিয়েছেন প্রভা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব।
এবার একগুচ্ছ ছবিতে ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন প্রভা। ছবি শেয়ার করে প্রভা ক্যাপশনে লিখেছেন, ফিল্টার ছাড়া আমি, আর সাথে আমার এই বিনা পয়সার লাইটিং টিম।
শেয়ার করা ছবিতে দেখা যায়, একটি মনোরম সমুদ্রতীরবর্তী পরিবেশে বসে আছেন প্রভা। হালকা রঙের ফুলেল পোশাক, মাথায় পড়েছেন বড় সান হ্যাট। সাজগোজ ছাড়াই প্রভা নিজের স্বাভাবিক লুকে ধরা দিয়েছেন, যা ভক্তদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। গয়না, হালকা মেকআপ এবং ক্যাজুয়াল পোশাকে তিনি নজর কেড়েছেন।









