জাতীয় পুরস্কার হোক বা দেশের প্রথম সারির অন্য কোনো সম্মান পুরস্কার নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। সৃষ্টির শুরু থেকেই অনুষ্ঠান ও পুরস্কারের সঙ্গে এই ধরনের আলোচনা ও সমালোচনা চলে আসছে। সময়ের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই চর্চা কমেনি।
সম্প্রতি এই প্রসঙ্গে নিজের আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।
সামাজিক মাধ্যমে মম লিখেছেন, জীবনে কত অ্যাওয়ার্ড পাইনি, কিছু বাদ গিয়েছে লবিংয়ের কারণে, কিছু হয়তো আমি আনতেই যাইনি। কতবার নাম কাটা পড়েছে জাতীয় পর্যায়ে, কতবার অনুষ্ঠান বা পারফরম্যান্সের সুযোগ না পাওয়ায় অ্যাওয়ার্ড মেলেনি।
তার প্রাপ্ত কিছু অ্যাওয়ার্ডের ছবি পোস্ট করে মম আরও যোগ করেন, এত নাইয়ের ভিড়েও এতখানি আছে আমার। আর আছে সর্বকালের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড দর্শকের ভালোবাসা।
জাকিয়ার এই মন্তব্যে স্পষ্ট, যদিও অনেক পুরস্কার তার হাতছাড়া হয়েছে, তবু তিনি দর্শকের ভালোবাসাকে সর্বোচ্চ সম্মান মনে করেন।









