বেশ কিছুদিন যাবৎ চলমান ইরান ইসরায়েল সংঘাতে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। চলমান সংঘাতে একের পর এক চলছে হামলা পাল্টা হামলা। যুদ্ধে জড়িয়ে যাচ্ছে বিভিন্ন দেশ।
তবে সংঘাতে সরাসরি জড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না। খবর আলজাজিরার।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টারমার বলেছেন, এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়াচ্ছি না। তবে, ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করতে লন্ডন কিছু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে।
স্টারমার আরো জানান, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে যুক্তরাজ্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে। একই সঙ্গে তিনি পুনরায় জোর দিয়ে বলেছেন, আমরা এই যুদ্ধে কোনোভাবেই পা দিচ্ছি না।
যদিও সরাসরি সেনা না পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে, তবুও কৌশলগতভাবে এই সংঘাতে যুক্তরাজ্যের ভূমিকা রয়েছে। হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে ইরানি লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।









