ইরানে ‘ধারাবাহিক’ বিমান হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
এই ঘোষণা আসে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতির প্রস্তাবকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘যথেষ্ট নয়’ হিসেবে আখ্যা দেওয়ার পরপরই।
ইসরায়েলের সামরিক বাহিনী তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, কিছুক্ষণ আগে তারা তেহরানসহ ইরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল ইরানি শাসনের অবকাঠামো ধ্বংস করা।









