বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হয়েছেন গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নিমার্ণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম।
রোববার (২৬ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ হলো নিরাপদ খাদ্য আইনের অধীনে গঠিত একটি প্রতিষ্ঠান। এটি দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোগ পর্যন্ত প্রতিটি পর্যায়ে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে থাকে।









