ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. জাতীয়

মনোনয়ন নিলেন জি এম কাদের

প্রকাশ:২১ ডিসেম্বর, ২০২৫ সময় ৭:১৮ পিএম

বিস্তারিত

রংপুর-৩ আসনে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে সোমবার (২১ ডিসেম্বর) রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের মনোনয়নপত্র নিয়েছেন দলীয় কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।

মনোনয়নপত্র নেওয়ার সময় জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা আহ্বায়ক আজমল হোসেন লেবু এবং যুবসংহতির কেন্দ্রীয় নেতা হাসানুজ্জামান নাজিম।

কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “রংপুর-৩ সদর আসনে আমাদের চেয়ারম্যানের মনোনয়নপত্র নেওয়ার মাধ্যমে জাতীয় পার্টি নির্বাচনে কার্যত আত্মপ্রকাশ করল। আমরা চাই নির্বাচন কমিশন সকল প্রার্থীর প্রতি সমানভাবে আইন প্রয়োগ করুন। নির্বাচনে জনগণের মতামতের সঠিক প্রতিফলন পাওয়া আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও জানান, দল এখনও তিনশ আসনে প্রার্থী চূড়ান্ত করেনি। প্রতিটি আসনে জনসমর্থন ও দক্ষতা বিবেচনা করে দলীয় মনোনয়ন দেওয়া হবে। “আমাদের প্রার্থী সংখ্যা দুইশ থেকে তিনশের মধ্যে হতে পারে। সঠিক প্রার্থী নির্বাচন করলে জাতীয় পার্টি ভালো ফলাফল অর্জন করবে,” মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন।

রংপুর সিটির সাবেক মেয়র জিএম কাদের নির্বাচনী পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেন, “৫৪ বছরের রাজনৈতিক ট্যাগের কারণে দেশ আজ অসহায় অবস্থায়। আইন-শৃঙ্খলা নেই, বিচার বিভাগ কার্যকরভাবে কাজ করছে না। মব সংস্কৃতি চালু হয়েছে এবং দেশে স্বাভাবিক শৃঙ্খলা বিপন্ন। স্বাধীনতার পর থেকে অনেক সরকার এসেছে, কিন্তু দেশের বর্তমান অবস্থা খুবই নাজুক। এখানে থেকে দেশকে স্থিতিশীল করতে আরও সময় লাগবে।

ট্যাগ

  • জাতীয় পার্টি
  • জিএম কাদের
  • দলীয় মনোনয়ন
  • নির্বাচন
  • নির্বাচন কমিশন
  • ভোট
  • মনোনয়নপত্র
  • রংপুর-৩
  • রাজনৈতিক খবর
  • স্থানীয় রাজনীতি

এ বিভাগের আরো খবর

সব খবর

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসি

২১ এপ্রিল, ২০২৬

যুক্তরাজ্য ভিসার নামে ঠকছেন অনেকে, সতর্কবার্তা

২১ এপ্রিল, ২০২৬

অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ বাড়াতে উদ্যোগ

২১ এপ্রিল, ২০২৬

সংরক্ষিত নারী আসনে কঠিন সিদ্ধান্ত তাসনিম জারার

২১ এপ্রিল, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়: প্রধানমন্ত্রী

২১ এপ্রিল, ২০২৬

দেড় মাসের শিশুকে নিয়েই কারাবন্দি যুব মহিলা লীগ নেত্রী

২১ এপ্রিল, ২০২৬

ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

২১ এপ্রিল, ২০২৬

পাচার হওয়া অর্থ উদ্ধারে যা জানালেন অর্থমন্ত্রী

২১ এপ্রিল, ২০২৬

অ্যাডমিনে «সর্বশেষে দেখান» চালু থাকা খবর এখানে দেখায়। এখন কোনোটিই নেই।

  • ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসি

  • যুক্তরাজ্য ভিসার নামে ঠকছেন অনেকে, সতর্কবার্তা

  • অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ বাড়াতে উদ্যোগ

  • সংরক্ষিত নারী আসনে কঠিন সিদ্ধান্ত তাসনিম জারার

  • গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়: প্রধানমন্ত্রী

  • দেড় মাসের শিশুকে নিয়েই কারাবন্দি যুব মহিলা লীগ নেত্রী

  • ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

  • পাচার হওয়া অর্থ উদ্ধারে যা জানালেন অর্থমন্ত্রী

  • কুষ্টিয়ায় গুলিবর্ষণ: স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ১০

  • 'পুলিশের অধিকাংশ সদস্যই দায়িত্বশীল’

  • দেশের মানুষের উন্নয়নই আমাদের লক্ষ্য: তারেক রহমান

  • তাপমাত্রা নিয়ে ভয়াবহ ইঙ্গিত, কী অপেক্ষা করছে সামনে

  • পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনকল্যাণে ব্যয় করা হবে: প্রধানমন্ত্রী

  • ঈদের আগেই কি বাস্তবায়ন হচ্ছে নবম পে-স্কেল!

  • সংরক্ষিত নারী আসন: বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা

  • বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আজ বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • কুয়েতে কারাভোগের পর দেশে ফেরত, বিমানবন্দরে নেমেই মৃ’ত্যু

  • দ্বিতীয় দফায় ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন ক্রীড়া কার্ড

  • মজুদ গ্যাস দিয়ে ১২ বছরের চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী

  • শিরীন শারমিনের জামিন নিয়ে স্পিকার যে বার্তা দিলেন

  • দেশে তেলের সংকট নেই: জ্বালানিমন্ত্রী

  • গাঁজাসহ র‌্যাবের জালে সাবেক ইউপি সদস্য

  • দেশে তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী