শাহবাগের ফুটপাতে বসবাস করা অসহায় গোলাপি বেগমকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদীর রায়পুরার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়ার (০৫-নবীনগর উপজেলা) সংসদ সদস্য এ্যাডভোকেট আবদুল মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে গোলাপি বেগমের বাড়িতে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হবে। আমরা বিএনপি পরিবার এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এ কথা জানিয়েছেন।









