ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আমীর হামজা কর্তৃক ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরি নায়াব ইউসুফ সহ নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে আমির হামজাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ফরিদপুর জেলা ও মহানগর মহিলাদল।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলা মহিলাদলের সভাপতি নাজনীন রহমানের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর মহিলাদলের সভাপতি রুকসানা পারভীন পাপীয়া, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাসরিন আলম, সাংগঠনিক সম্পাদক লুবণা জাহান, কোতয়ালী থানা মহিলাদলের সভাপতি সেলিনা আজিজসহ জেলা ও মহানগর মহিলাদলের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, সংসদ সদস্য মুফতি আমির হামজা কর্তৃক সংসদ সদস্য চৌধুরি নায়াব ইউসুফের নাম জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দ্রুত প্রত্যাহার করে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।









