ফ্যামিলি কার্ডকে সার্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে যাদের প্রয়োজন নেই, তাদের এই কার্ড না নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে এসব কথা জানান তিনি।
তারেক রহমান বলছিলেন, বিগত বছরগুলোতে মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ড হয়নি। যে কাজ ১৭ বছরে হয়নি, তা এক-দেড় মাসে করা সম্ভব না।
প্রধানমন্ত্রী বলছিলেন, যারা ভোট দেননি বা দিয়েছেন, সবাইকে বলি এই সরকার সকলের সরকার। অস্থির না হয়ে সবাইকে মিলে দেশ গড়ার আহ্বান জানান।









