১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। সভায় দেশের কোনো স্থানে জিলকদ মাসের চাঁদ দেখা গেছে কি না-তা পর্যালোচনা করা হবে।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ। সভায় দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখার তথ্য যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।









