বাংলাদেশ দলের চার সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম কে একই সাথে লাইভে আসতে দেখা গেল তামিমের লাইভ এর শেষ পর্বে। তামিম ও মুশফিক অনূর্ধ্ব-১৯ দলে থাকাকালীন সময় একই রুমে থাকতে হয়েছিল। লাইভ আড্ডায় তামিম সে সময়ের মজার একটি ঘটনা শুনিয়েছেন।
সেখানেই মুশফিককে নিয়ে তামিম বলেন, 'মুশফিকের সঙ্গে আমি সর্বপ্রথম অনূর্ধ্ব-১৯ ট্যুরের সময় এক রুমে থাকি।'
তিনি আরও বলেন, 'প্রথমত, আমার সকালে ওঠার কোনো চিন্তা থাকত না। কারণ একটা অ্যালার্ম বাজত সকাল বেলা। মুশফিক তো সবদিক থেকেই পারফেক্ট। ক্রিম-ট্রিম লাগাতো ভালো করে। তো আমার সকালে ঘুম ভাঙতো কীভাবে, জানেন ভাই? ক্রিম লাগাতো শব্দ করে। ওই শব্দেই আমি উঠে যেতাম। ক্রিম লাগাতো ঠিক আছে, কিন্তু তখন আমরা ছিলাম অনূর্ধ্ব-১৯ দলে, না ওর দাঁড়ি বের হতো না আমার দাঁড়ি বের হতো। সে ক্রিম লাগাতো আবার লাগানোর পর মুখে আফটার শেভ লাগিয়ে শব্দ করতো। আমি ভাবতাম, শেভ করে না, কিছু করে না, আফটার শেভ লাগাত কীসের জন্য!
আনন্দবাজার/এস.কে









