ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. খেলা

বিশ্বকাপ পাওয়ার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল কোথায়?

প্রকাশ:২৭ মার্চ, ২০২৫ সময় ৩:১১ পিএম

বিস্তারিত

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম 'গোল'। ওই তালিকায় শীর্ষে আছে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপে খেলা নিশ্চিত করা আর্জেন্টিনা। র‌্যাঙ্কিংয়ে শক্ত অবস্থানে আছে স্পেন, জার্মানি ও ফ্রান্স। তবে ব্রাজিল ও বেলজিয়াম তলানিতে চলে গেছে। এমনকি বিশ্বকাপের টিকিট হাতে পাওয়া জাপানেরও পেছনে আছে সেলেসাওরা।

২০২২ কাতার বিশ্বকাপের এক বছর আগে থেকেই অসাধারণ ফুটবল খেলছে লিওনেল মেসির আর্জেন্টিনা। কৌশলে, পারফরম্যান্সে অনন্য কোচ লিওনেল স্ক্যালনির দল। এই সময়ে দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা জিতেছে লা আলবিসেলেস্তেরা। তাই পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনাকে শীর্ষে না রেখে উপায় নেই।

তারুণ্য নির্ভর দল নিয়ে আর্জেন্টিনার মতো ভালো ফুটবল খেলছে স্পেন। সবশেষ ইউরোর শিরোপাজয়ী দলটি বিশ্বকাপ পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আছে তালিকার দুই নম্বরে। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণে ফুটবলের প্রাচুর্য ও কৌশলগত দিক থেকে ভালো হওয়ায় স্পেন ইউরোপের শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। লামিনে ইয়ামাল, পেদ্রি, গাভির মতো পরীক্ষিত তরুণরাই এখন সম্মুখ সারির নেতা।

ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপ জয়ের পর জার্মানির ফুটবল উল্টো রথে ছুটেছে। ২০১৮ ও ২০২২ পরপর দুই বিশ্বকাপে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি জার্মানরা। তবে সর্বশেষ ইউরো দিয়ে আবার ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে জার্মানি। তরুণ জামাল মুসিয়াল ও ফ্লোরিয়ান উইর্টজের মতো ফুটবলার নতুন দিনের আশা দিচ্ছে। জার্মানি র‌্যাঙ্কিংয়ে তিনে জায়গা করে নিয়েছে।

চারে আছে পরপর দুই বিশ্বকাপের ফাইনালে খেলা ফ্রান্স। তারকা ও বড় মঞ্চের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ফ্রান্সকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। র‌্যাঙ্কিংয়ে পাঁচে ইংল্যান্ড ও ছয়ে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ইতালি সর্বশেষ দুই বিশ্বকাপে জায়গা পায়নি। তবে ২০২৬ বিশ্বকাপের র‌্যাঙ্কিংয়ে সাতে আছে তারা। আটে নেদারল্যান্ডস ও নয়ে জাপানকে রাখা হয়েছে।

আগামী বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে দশে আছে ব্রাজিল। যদিও দলটির সাম্প্রতিক ফর্ম মোটেও ভালো নয়। তবে দলটা ব্রাজিল বলেই হয়তো তাদের সেরা দশে রাখা হয়েছে। দারুণ সব ফুটবলার থাকায় এবং পাঁচটি বিশ্বকাপ থাকায় ব্রাজিলকে র‌্যাঙ্কিং থেকে বাদ দেওয়ার দুঃসাহস দেখানোও কঠিন। বেলজিয়াম পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আছে ১১তম অবস্থানে। বিশ্বকাপের স্বাগতিক হিসেবে মেক্সিকো, যুক্তরাষ্ট্রকে রাখা হয়েছে র‌্যাঙ্কিংয়ে।

ট্যাগ

  • আর্জেন্টিনা
  • কোথায়
  • ব্রাজিল
  • র‍্যাঙ্কিংয়ে
  • শীর্ষে

এ বিভাগের আরো খবর

সব খবর

টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা, দলে যায়গা পেলেন যারা

২১ এপ্রিল, ২০২৬

কেন হঠাৎ কমল রিয়ালের তারকাদের বাজারমূল্য?

২১ এপ্রিল, ২০২৬

টিভিতে আজ যেসব খেলা রয়েছে (২১এপ্রিল)

২১ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম ওয়ানডেতে দলে ফিরলেন সাকিব

২০ এপ্রিল, ২০২৬

বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম

২০ এপ্রিল, ২০২৬

দাপুটে জয়ে সমতায় বাংলাদেশ

২০ এপ্রিল, ২০২৬

নাহিদের তান্ডব, দুইশ'র আগেই থামলো নিউজিল্যান্ড

২০ এপ্রিল, ২০২৬

চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: সরাসরি দেখুন এখানে

২০ এপ্রিল, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা, দলে যায়গা পেলেন যারা

  • কেন হঠাৎ কমল রিয়ালের তারকাদের বাজারমূল্য?

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (২১এপ্রিল)

  • চট্টগ্রাম ওয়ানডেতে দলে ফিরলেন সাকিব

  • বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম

  • দাপুটে জয়ে সমতায় বাংলাদেশ

  • নাহিদের তান্ডব, দুইশ'র আগেই থামলো নিউজিল্যান্ড

  • চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: সরাসরি দেখুন এখানে

  • সিরিজ রক্ষার লড়াইয়ে আজ বাংলাদেশ

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (২০ এপ্রিল)

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৯ এপ্রিল)

  • চার নতুন মুখ নিয়ে টাইগারদের চ্যালেঞ্জে পাকিস্তান

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৮ এপ্রিল)

  • বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল

  • বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি

  • অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসছে ১৫ বছর পর

  • বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য ২৪৮ রান

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৭ এপ্রিল)

  • বায়ার্নের নাটকীয় জয়ে ছিটকে গেল রিয়াল

  • সাবেক অধিনায়কদের জন্য নতুন উদ্যোগ তামিমের

  • বিশ্বকাপের আগে মামলায় জড়ালেন মেসি

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৬ এপ্রিল)

  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রুবেল

  • নাটকীয় ম্যাচে জয় পেলেও বিদায় বার্সেলোনা