শ্রীলংকা ক্রিকেট দলের টিম বাসে সন্ত্রাসীদের হামলার পর পাকিস্তানে স্থগিত হয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেট। এর ফলে নিরাপত্তার কারণ দেখিয়ে প্রভাবশালী ক্রিকেট খেলুড়ে দেশগুলো পাকিস্তানে তাদের দল পাঠায়নি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল পাঠিয়েছে। আর এ কারণেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের দেশে সিরিজ খেলছে পাকিস্তান।
রবিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষে আসন্ন আন্তর্জাতিক সফরের ভবিষ্যৎ সম্পর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি জানান, ইংল্যান্ড থেকে একটি ক্লাব সংক্ষিপ্ত সফরে পাকিস্তান আসবে। সামনের দুই বছরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি আসর রয়েছে।
বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের বোর্ডের প্রতি সন্তোষ প্রকাশ করে মানি বলেন, ‘দল পাঠানোয় আমরা বাংলাদেশ, শ্রীলংকা এবং এখন জিম্বাবুয়ের কাছে খুব কৃতজ্ঞ। আমাদের নিরাপত্তা ব্যবস্থায় তারা যথেষ্ট খুশি ছিল।
মানি আরও জানান, ইংল্যান্ডকে নিয়ে আমরা খুব আশাবাদী। তাদের শীর্ষস্থানীয় কয়েক জন কর্মকর্তা আসবেন। আশা করছি তারাও দল পাঠাবে। শ্রীলংকা জাতীয় দলের ওপর ভয়াবহ হামলার পর গত কয়েক বছরে ক্রিকেট খেলুড়ে দেশগুলো পাকিস্তানে দল পাঠায়নি। পাকিস্তান খুব চেষ্টা করছে এই পরিস্থিতি কাটিয়ে ওঠার।
আনন্দবাজার/এফআইবি









