ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. খেলা

চট্টগ্রামে আসছে নতুন ক্রিকেটার: চিন্তা নেই পারিশ্রমিক নিয়েও

প্রকাশ:১৩ জানুয়ারি, ২০২৬ সময় ৭:০৩ পিএম

বিস্তারিত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর ঠিক একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দেয় ট্রায়াঙ্গেল সার্ভিসেস গ্রুপ। এরপর পুরো ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়ে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই অনিশ্চয়তার মধ্যেও মাঠে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সবাইকে চমকে দিয়েছে চট্টগ্রাম। নতুন ব্যবস্থাপনায় সিলেট পর্বে ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জয় তুলে নিয়ে তারা আগেই নিশ্চিত করেছে প্লে-অফ। ১৪ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দলটি।

চট্টগ্রামের সাফল্যের পেছনে বড় ভূমিকা ছিল উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম রসিংটনের। ইংলিশ এই ক্রিকেটার মাত্র ৬ ম্যাচে ২৫৮ রান করে ব্যাটিং লাইনআপের মেরুদণ্ডে পরিণত হয়েছিলেন। কিন্তু আঙুলের চোটে তিনি চলতি বিপিএল থেকে ছিটকে যাওয়ায় বড় ধাক্কা খায় দল।

রসিংটনের শূন্যতা পূরণে ইংল্যান্ডের দুই তারকা ফিল সল্ট ও অ্যাডাম লাথামের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন চট্টগ্রামের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন। তবে বিকল্প হিসেবে পাকিস্তানের ওপেনার ও উইকেটরক্ষক মোহাম্মদ হারিসের সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়ে গেছে।

মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাশার বলেন, রসিংটন যেভাবে ব্যাটিং করত, পুরো লাইনআপটাই ওকে ঘিরে চলতো। নাঈম শেখও ওর পাশে খেললে বেশি স্বাচ্ছন্দ্য পেত। ওর না থাকাটা আমাদের জন্য বড় ক্ষতি। তবে এটা নিয়ে বসে থাকার সুযোগ নেই। বিকল্প তো আনতেই হবে।

বিদেশি বিকল্প নিয়ে তিনি আরও বলেন, লাথাম, ফিল সল্টসহ কয়েকজন বড় নামের সঙ্গে আমরা চেষ্টা করেছি, কিন্তু এই মুহূর্তে ওদের পাওয়া যাচ্ছে না। এখন আমরা মোহাম্মদ হারিসের সঙ্গে কথা বলছি। ওর সঙ্গে মোটামুটি আলোচনা এগিয়েছে, আশা করছি সে দলে যোগ দেবে।

এদিকে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়েও কোনো শঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন বাশার। বিসিবির অধীনে যাওয়ায় পেমেন্ট প্রক্রিয়া একটু সময়সাপেক্ষ হলেও অর্থ পরিশোধ নিশ্চিত বলেই জানান তিনি।

চট্টগ্রাম রয়্যালসের সব পারিশ্রমিক বিসিবিই দিচ্ছে। বিসিবির ব্যাংকিং ও কাগজপত্রের কিছু প্রক্রিয়া আছে, তাই সময় লাগে। তবে খেলোয়াড়রা জানে তাদের টাকা নিশ্চিতভাবেই পাওয়া যাবে বলে জানান বাশার।

মালিকানা বদল, তারকা ব্যাটারের ইনজুরি ও নতুন বিদেশি খোঁজ সব মিলিয়ে চট্টগ্রাম রয়্যালসের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। তবে মাঠের পারফরম্যান্সে আপাতত তারা প্রমাণ করে দিয়েছে, এই দলটিকে প্লে-অফের লড়াইয়ে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

ট্যাগ

  • চট্টগ্রাম রয়্যালস
  • বিপিএল
  • বিসিবি

এ বিভাগের আরো খবর

সব খবর

টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা, দলে যায়গা পেলেন যারা

২১ এপ্রিল, ২০২৬

কেন হঠাৎ কমল রিয়ালের তারকাদের বাজারমূল্য?

২১ এপ্রিল, ২০২৬

টিভিতে আজ যেসব খেলা রয়েছে (২১এপ্রিল)

২১ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম ওয়ানডেতে দলে ফিরলেন সাকিব

২০ এপ্রিল, ২০২৬

বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম

২০ এপ্রিল, ২০২৬

দাপুটে জয়ে সমতায় বাংলাদেশ

২০ এপ্রিল, ২০২৬

নাহিদের তান্ডব, দুইশ'র আগেই থামলো নিউজিল্যান্ড

২০ এপ্রিল, ২০২৬

চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: সরাসরি দেখুন এখানে

২০ এপ্রিল, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা, দলে যায়গা পেলেন যারা

  • কেন হঠাৎ কমল রিয়ালের তারকাদের বাজারমূল্য?

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (২১এপ্রিল)

  • চট্টগ্রাম ওয়ানডেতে দলে ফিরলেন সাকিব

  • বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম

  • দাপুটে জয়ে সমতায় বাংলাদেশ

  • নাহিদের তান্ডব, দুইশ'র আগেই থামলো নিউজিল্যান্ড

  • চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: সরাসরি দেখুন এখানে

  • সিরিজ রক্ষার লড়াইয়ে আজ বাংলাদেশ

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (২০ এপ্রিল)

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৯ এপ্রিল)

  • চার নতুন মুখ নিয়ে টাইগারদের চ্যালেঞ্জে পাকিস্তান

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৮ এপ্রিল)

  • বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল

  • বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি

  • অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসছে ১৫ বছর পর

  • বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য ২৪৮ রান

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৭ এপ্রিল)

  • বায়ার্নের নাটকীয় জয়ে ছিটকে গেল রিয়াল

  • সাবেক অধিনায়কদের জন্য নতুন উদ্যোগ তামিমের

  • বিশ্বকাপের আগে মামলায় জড়ালেন মেসি

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৬ এপ্রিল)

  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রুবেল

  • নাটকীয় ম্যাচে জয় পেলেও বিদায় বার্সেলোনা