ইংল্যান্ডের সাবেক অধিনায়ক, কিংবদন্তি ফাস্ট বোলার ও তিন দশক ধরে ধারাভাষ্যকক্ষের পরিচিত মুখ বব উইলিস আর নেই। ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করতে করতে মৃত্যুর কোলে শায়িত হলেন বব উইলিস। ৭০ বছর বয়সী সাবেক এই কিংবদন্তি থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।
১৯৭০-৭১ মৌসুমে ২১ বছর বয়সে টেস্টে ক্রিকেটে অভিষেক ঘটে তার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসেজ সিরিজে ডাক পেয়েছিলেন আহত অ্যালান ওয়ার্ডের পরিবর্তে। সেই সিরিজে ইংল্যান্ডকে ২-০ জেতানোর নেপথ্যে বড় অবদান ছিল উইলিসের। সেই থেকেই তার ক্যারিয়ারের যাত্রা শুরু। আর পেছন ফিরে তাকাতে হয়নি। ৯০ টেস্টে সর্বমোট ৩২৫ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ১৯৮১ সালের অ্যাসেজ হেডিংলি টেস্টে ৪৩ রানে আট উইকেট নিয়ে ইংল্যান্ডকে স্বরণীয় জয় এনে দিয়ে সেরা খেলোয়ারের পুরস্কার ও জেতেন তিনি।
ইংল্যান্ডের হয়ে নেতৃত্ব দিয়েছেন ১৮ টেস্ট ম্যাচে। ১৯৮৩ বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়কও ছিলেন তিনি। ৬০ ওয়ানডে ম্যাচে নিয়েছেন ৮০ উইকেট। ১৯৭৯ বিশ্বকাপের ফাইনালেও খেলেছিলেন তিনি। প্রথম শ্রেণির ৩০৮ ম্যাচে খেলে নিয়েছেন ৮৯৯ উইকেট।
উল্লেখ্য খেলা ছাড়ার পর মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন উইলিস।
আনন্দবাজার/শাহী








