দীর্ঘ ৩৭৬ দিন পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটানোর পর প্রথমবারের মতো হোম অব ক্রিকেটে প্রবেশ করলেন সাকিব।
এর আগে ২০১৯ সালের ২৯ অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাকিব। এরপর থেকে আর হোম অব ক্রিকেটে প্রবেশ করেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এর মাঝখানে শ্রীলংকা সফরকে সামনে রেখে এক মাস বিকেএসপিতে অনুশীলন করেছিলেন তিনি। তবে শ্রীলংকা সফর বাতিল হওয়ার পর আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি। অবশেষে ৩৭৬ দিন পর মিরপুর স্টেডিয়ামে আসলেন তিনি।
নিষেধাজ্ঞার পর এবার তার মাঠে নামার পালা। তবে এর আগে ফিটনেস পরীক্ষায় সাকিবকে পাশ করতে হবে। দিতে হবে বিপ টেস্টও। আগামীকাল মঙ্গলবার বিপ টেস্ট দিবেন সাকিব।
আনন্দবাজার/টি এস পি









