বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ইরানের জাতীয় ফুটবল দল।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মাঝেও নিজেদের পারফরম্যান্সে মনোযোগ ধরে রাখতে তুরস্কের দক্ষিণাঞ্চলে ক্যাম্প করেছে দলটি।
ভূমধ্যসাগরীয় উপকূলের জনপ্রিয় পর্যটন এলাকা বেলেক, যা আনতালিয়া শহরের কাছে অবস্থিত, সেখানে অনুশীলন করছে ইরান দল। গুরুত্বপূর্ণ এই প্রস্তুতি ক্যাম্পে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য গণমাধ্যমের প্রবেশ সীমিত রাখা হয়েছে।
ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিশ্বকাপের আগে নিজেদের সেরা প্রস্তুতি নিশ্চিত করতেই এই ক্যাম্প আয়োজন করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তাজনিত বিষয়ও গুরুত্ব পাচ্ছে। এ প্রসঙ্গে তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
ক্যাম্প চলাকালীন সময়েই দুটি প্রীতি ম্যাচ খেলবে ইরান।









