করোনা পরিস্থিতির মধ্যেই ঈদের আগে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছিলেন কয়েকজন ক্রিকেটার। তারপর ধীরে ধীরে মোটামুটি সবাই অনুশীলন শুরু করে দেন। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে অনুশীলন চলছিল ঠিকঠাকই। তবে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে ক্রিকেটারদের অনুশীলন।
অনুশীলনে থাকা সাপোর্ট স্টাফদের মধ্যে একজনের করোনা উপসর্গ দেখা দিয়েছে। তাই আপাতত কয়েকদিন বন্ধ থাকবে ক্রিকেটারদের অনুশীলন। এসব তথ্য নিশ্চিত করেছে বিসিবির প্রধাননির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
আগামী ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটে ফেরার কথা রয়েছে। সফরের একমাস আগে লঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে। আর এর জন্য আগামী ২১ সেপ্টেম্বর ঘরের মাঠে অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। করোনা টেস্টের পর আগামী ১৮ সেপ্টেম্বর হোটেলে উঠবেন ক্রিকেটাররা। তহে হঠাৎ করে একজনের শরীরে করোনা উপসর্গ দেখা যাওয়ায় আপাতত অনুশীলন বন্ধ রয়েছে।
আনন্দবাজার/টি এস পি









