ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. খেলা

বিমানে বোমা আতঙ্কের মিথ্যা তথ্য দিয়ে গ্রেপ্তার আর্জেন্টাইন ফুটবলার

প্রকাশ:১৩ এপ্রিল, ২০২৬ সময় ১২:০৮ পিএম

বিস্তারিত

একটি ‘প্র্যাঙ্ক’ বা মজার ছলে করা কর্মকাণ্ড কী ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তারই উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার এমিলিয়ানো ইনদ্রেজ্জি। ভুয়া বোমা আতঙ্ক ছড়ানোর অভিযোগে তিনি ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন, আর ৩২ বছর বয়সী এই ফুটবলারের ক্যারিয়ারও এখন হুমকির মুখে।

আর্জেন্টিনার ক্লাব জিমনাসিয়ার এই ডিফেন্ডারের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিমানে ‘বোমা’ বলে চিৎকার করে আতঙ্ক সৃষ্টি করেন। দেশটির গণমাধ্যম জানিয়েছে, হুসুই বিমানবন্দরে বুয়েনস আইরেসগামী একটি ফ্লাইটে উড্ডয়নের ঠিক আগে এই ঘটনা ঘটে। তাঁর এমন আচরণে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে সন্ত্রাসবিরোধী প্রটোকল চালু করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানটি দ্রুত খালি করা হয় এবং বোমা নিষ্ক্রিয়করণ দল ডেকে পুরো বিমান তল্লাশি করা হয়। পরে নিশ্চিত হওয়া যায়, এটি ছিল সম্পূর্ণ ভুয়া আতঙ্ক—বিমানে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। এরপর রানওয়েতে থাকা ইনদ্রেজ্জিকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে হাতকড়া পরিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

তার বিরুদ্ধে ভুয়া আতঙ্ক সৃষ্টি ও বিমান চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়েছে, যা উভয়ই গুরুতর শাস্তিযোগ্য অপরাধ।

ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে ক্লাব জিমনাসিয়া এক বিবৃতিতে জানিয়েছে, “এটি ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং ক্লাব এ ঘটনায় নিন্দা জানাচ্ছে।” ক্লাব সভাপতি একে গুরুতর অসদাচরণ হিসেবে উল্লেখ করে ইনদ্রেজ্জির সঙ্গে চুক্তি বাতিলের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, “ক্লাবের সুনাম নষ্ট করে বা ক্রীড়া মূল্যবোধের পরিপন্থী কোনো আচরণ আমরা সহ্য করব না।”

এদিকে আর্জেন্টিনার গণমাধ্যমগুলো ইতোমধ্যেই ইনদ্রেজ্জির এই কর্মকাণ্ডকে ফুটবল ইতিহাসের সবচেয়ে বোকামিপূর্ণ ‘প্র্যাঙ্ক’গুলোর একটি হিসেবে উল্লেখ করেছে।

ট্যাগ

  • আর্জেন্টিনা
  • এমিলিয়ানো ইনদ্রেজ্জি
  • প্র্যাঙ্ক

এ বিভাগের আরো খবর

সব খবর

টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা, দলে যায়গা পেলেন যারা

২১ এপ্রিল, ২০২৬

কেন হঠাৎ কমল রিয়ালের তারকাদের বাজারমূল্য?

২১ এপ্রিল, ২০২৬

টিভিতে আজ যেসব খেলা রয়েছে (২১এপ্রিল)

২১ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম ওয়ানডেতে দলে ফিরলেন সাকিব

২০ এপ্রিল, ২০২৬

বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম

২০ এপ্রিল, ২০২৬

দাপুটে জয়ে সমতায় বাংলাদেশ

২০ এপ্রিল, ২০২৬

নাহিদের তান্ডব, দুইশ'র আগেই থামলো নিউজিল্যান্ড

২০ এপ্রিল, ২০২৬

চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: সরাসরি দেখুন এখানে

২০ এপ্রিল, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা, দলে যায়গা পেলেন যারা

  • কেন হঠাৎ কমল রিয়ালের তারকাদের বাজারমূল্য?

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (২১এপ্রিল)

  • চট্টগ্রাম ওয়ানডেতে দলে ফিরলেন সাকিব

  • বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম

  • দাপুটে জয়ে সমতায় বাংলাদেশ

  • নাহিদের তান্ডব, দুইশ'র আগেই থামলো নিউজিল্যান্ড

  • চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: সরাসরি দেখুন এখানে

  • সিরিজ রক্ষার লড়াইয়ে আজ বাংলাদেশ

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (২০ এপ্রিল)

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৯ এপ্রিল)

  • চার নতুন মুখ নিয়ে টাইগারদের চ্যালেঞ্জে পাকিস্তান

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৮ এপ্রিল)

  • বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল

  • বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি

  • অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসছে ১৫ বছর পর

  • বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য ২৪৮ রান

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৭ এপ্রিল)

  • বায়ার্নের নাটকীয় জয়ে ছিটকে গেল রিয়াল

  • সাবেক অধিনায়কদের জন্য নতুন উদ্যোগ তামিমের

  • বিশ্বকাপের আগে মামলায় জড়ালেন মেসি

  • টিভিতে আজ যেসব খেলা রয়েছে (১৬ এপ্রিল)

  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রুবেল

  • নাটকীয় ম্যাচে জয় পেলেও বিদায় বার্সেলোনা