বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতিতে “ক্লেমন ক্রিকেট একাডেমি-” কাজ করে যাচ্ছে। সারাদেশে ক্লেমনের ৭টি ক্রিকেট একাডেমি রয়েছে। একাডেমিগুলোতে সঠিক তত্ত্বাবধান, উপযুক্ত প্রশিক্ষণ এবং খেলোয়াড়দের প্রতি কর্তৃপক্ষের শ্রমে গড়ে গড়ে উঠেছে প্রতিভাবান খেলোয়াড়। সেই প্রতিভাবান খেলোয়াড়দের মধ্য থেকে ৪ জন তরুণ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এবার বিশ্বকাপে খেলেছে, অংশ হয়েছে ঐতিহাসিক এক জয়ের। এই কীর্তিমান তরুণ ৪জন হলেন ক্লেমন পরিচালিত রাজশাহী ক্রিকেট একাডেমি’র পেস বোলার- শরিফুল ইসলাম, রাজশাহী ক্রিকেট একাডেমি’র অল রাউন্ডার- মেহরাব হোসেইন অহিন, চাঁদপুর ক্রিকেট একাডেমি’র অল রাউন্ডার- শামিম হোসেইন এবং চাঁদপুর ক্রিকেট একাডেমি’র ব্যাটসম্যান- মাহমুদুল হাসান জয়। এই চার কীর্তিমানের গর্ব শুধু ক্লেমনের নয়, এই গর্ব পুরো বাংলাদেশের। গত বিশ্বকাপেও ক্লেমন পরিচালিত রাজশাহী ক্রিকেট একাডেমি থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তরুণ ব্যাটসম্যান “নাজমুল হাসান শান্ত”। অনুষ্ঠানে বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের সাথে নাজমুল হক শান্তুও উপস্থিত ছিলেন আকিজ হাউজে।
ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি’র মাহমুদুল হাসান জয় বলেন “আমরা দেশের মানুষের ভালোবাসার কাছে কৃতজ্ঞ। এই বিশ্বকাপ জয় আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া এবং অনুপ্ররণা, এই অনুপ্রেরণাকে সাথে নিয়েই আমরা এগিয়ে যাবো আগামী লক্ষ্যের দিকে।”বিশ্বকাপ জয়ী ক্লেমন ক্রিকেট একাডেমি’র ৪ খেলোয়ারকে সংবর্ধনা
প্রকাশ:

বিস্তারিত
“অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ” জয় করা ক্লেমন ক্রিকেট একাডেমি’র চার খেলোয়ারকে সংবর্ধনা দিয়েছে ক্লিয়ার ড্রিংক আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডে’র “ক্লেমন” । ৮ মার্চ আকিজ হাউজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের ডিরেক্টর সেখ জামিল উদ্দিন, সেখ শামিম উদ্দিন এবং ক্লেমন স্পোর্টস-এর সি ও ও এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সহ আকিজ গ্রুপের উর্দ্ধতন কর্মকর্তারা।








