ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. ট্রেন্ডিং

নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশ:২২ ডিসেম্বর, ২০২৫ সময় ১০:১৯ এএম

বিস্তারিত

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বৈঠকের বিষয়টি জানায়। একই সঙ্গে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজেও এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে।

এসব ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. কাশেম ফারুকি, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলাম। বাকি সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করা হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা ওসমান হাদি হত্যাকাণ্ডসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হওয়ার তাগিদ দেন।

ট্যাগ

  • আইনশৃঙ্খলা
  • ওসমান হাদি হত্যা
  • জাতীয় নির্বাচন
  • দেশের পরিস্থিতি
  • নিরাপত্তা পরিস্থিতি
  • নিরাপত্তা বৈঠক
  • নির্বাচন পূর্ব প্রস্তুতি
  • পুলিশ অভিযান
  • প্রধান উপদেষ্টা
  • মুহাম্মদ ইউনূস
  • রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা

এ বিভাগের আরো খবর

সব খবর

জাহান্নাম থেকে বাঁচার সহজ আমল

১৯ এপ্রিল, ২০২৬

যেসব আমল করলে সহজে মানুষের ভালোবাসা পাওয়া যায়

১৭ এপ্রিল, ২০২৬

রোগ-ব্যাধি থেকে দ্রুত মুক্তি লাভের দোয়া

১৬ এপ্রিল, ২০২৬

ইসলামে নারীর সাজসজ্জা: জানুন হালাল-হারামের সীমারেখা

১৫ এপ্রিল, ২০২৬

সর্বশেষ জান্নাতে প্রবেশ করবেন যিনি

১৫ এপ্রিল, ২০২৬

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তি যেখানে

১২ এপ্রিল, ২০২৬

ঋণমুক্ত হতে যে দোয়া পড়বেন

১০ এপ্রিল, ২০২৬

আজ আবু সাঈদ হত্যা মামলার রায়

৯ এপ্রিল, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • জাহান্নাম থেকে বাঁচার সহজ আমল

  • যেসব আমল করলে সহজে মানুষের ভালোবাসা পাওয়া যায়

  • রোগ-ব্যাধি থেকে দ্রুত মুক্তি লাভের দোয়া

  • ইসলামে নারীর সাজসজ্জা: জানুন হালাল-হারামের সীমারেখা

  • সর্বশেষ জান্নাতে প্রবেশ করবেন যিনি

  • দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তি যেখানে

  • ঋণমুক্ত হতে যে দোয়া পড়বেন

  • আজ আবু সাঈদ হত্যা মামলার রায়

  • শিরীন শারমিন চৌধুরীর বিচার যেন মিডিয়ার খেলা না হয়

  • আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট, মুহূর্তে ভাইরাল

  • নামাজে নিয়মিত হওয়ার সহজ উপায়

  • দেশব্যাপী জ্বালানিসংকট: বিভিন্ন এলাকায় লোডশেডিং

  • বিএনপির বৈঠক আজ, আসছে বড় সিদ্ধান্ত

  • যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

  • সারাদেশে র‍্যাব অভিযান, গ্রেপ্তার সাড়ে ৩ হাজার

  • মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি ইরানের

  • কুমিল্লার দুর্ঘটনায় স্থবির রেললাইন, ভোগান্তিতে যাত্রীরা

  • দুপুরে বজ্রবৃষ্টি হতে পারে ঢাকাসহ ১৫ জেলায়

  • ফাঁকা শহরে ঈদের উৎসবে ঢাকা

  • রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

  • তোফাজ্জল হত্যায় ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট

  • জাল টাকা কারবারি চক্রের ২ সদস্য কারাগারে

  • ইরান যুদ্ধ চলতে পারে ৮ সপ্তাহ পর্যন্তও: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

  • আরও এক দেশে যুক্তরাষ্ট্রের অভিযান শুরু