আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর তুরাগ থানাধীন ডলিপাড়া বাদলদী এলাকার একটি ভবনের ৪র্থ তলায় অভিযান চালিয়ে জালনোট কারবারী চক্রের সদস্য নাইমুল ইসলাম ইশান (১৯) ও কেফায়েত উল্লাহ (১৯)- কে রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেফতার করেছে গ্রেফতার করে র্যাব-৩।
গ্রেফতারের সময় জালনোট কারবারী হেফাজত হতে ৫০০ টাকা মূল্যমানের জাল নোট-৫০০৫টি এবং জালটাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ-১টি, লেজার প্রিন্টিং ডায়েস-২টি, প্রিন্টার-১টি ও স্মার্টফোন-৩টি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে তা ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করছেন আসছে।
র্যাব জানায় ,আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, উৎসব আসলেই সক্রিয় হয়ে উঠে এ জাল টাকা চক্রের কারবারিরা। সারাদেশে এ জাল টাকা ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করে এই চক্রটি। সামনে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ফের সক্রিয় হচ্ছে এ চক্রের সদস্যরা।
এসব প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।









