চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলি কমিউটার ট্রেনের মালবাহী বগি থেকে ৫৪ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে রেলওয়ে পুলিশ। রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির সময় এ অভিযান চালানো হয়।
আখাউড়া রেলওয়ে পুলিশ সূত্র জানায়, সিলেট জেলার পুলিশ সুপারের নির্দেশে ও ওসির তদারকিতে এসআই মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে ১৮টি বস্তায় থাকা এক হাজার ৮০ পিস মালিকবিহীন শাড়ি জব্দ করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।’ তিনি জানান, চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।









