রাশমিকা এর জন্মদিনে নতুন সিনেমা ‘মাইসা’র একটি পোস্টার প্রকাশ করে চমক দিলেন নির্মাতারা। সেই পোস্টারে অভিনেত্রীকে এক রণচণ্ডী লুকে দেখা গেছে।
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার জন্মদিন ছিল রোববার (৫ এপ্রিল)।এই দিনেই তার নতুন সিনেমা ‘মাইসা’র একটি পোস্টার প্রকাশ করে চমক দিলেন নির্মাতারা।
সাদাকালো এই পোস্টারটিতে রাশমিকাকে দেখা গেছে ভিন্ন এক অবতারে। ফুটে উঠেছে রাশমিকা মান্দানার মুখে আঘাতের চিহ্ন এবং চোখেমুখে প্রতিশোধের আভা, যা দেখে স্পষ্ট বোঝা গেছে— এ সিনেমায় তাকে বেশ চ্যালেঞ্জিং ও মারকুটে একটি চরিত্রে দেখা যাবে।
পোস্টারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে নির্মাতা রবীন্দ্র পুল্লে লিখেছেন,তিনি মায়া দিয়ে শাসন করেছেন, লাবণ্য দিয়ে জয় করেছেন; এবার আসছেন রাশমিকা রণচণ্ডী মূর্তিতে। রাশমিকার ক্যারিয়ারের সবচেয়ে বিধ্বংসী পারফরম্যান্স দেখার জন্য তৈরি হোন।’
আনফর্মুলা ফিল্মসের প্রযোজনায় ও রবীন্দ্র পুল্লের পরিচালনায় উপজাতীয় পটভূমিতে নির্মিত অ্যাকশন ঘরানার গল্প নিয়ে নির্মাণ করা হচ্ছে ‘মাইসা’ সিনেমাটি। এ সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।









