দক্ষিণ ভারতের আলোচিত তারকা জুটি বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা আবারও শিরোনামে। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে বিয়ের পর থেকেই এই দম্পতিকে ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। সেই আলোচনার মাঝেই নতুন করে শুরু হয়েছে জোর গুঞ্জন তাদের পরিবারে কি আসছে নতুন অতিথি?
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন রাশমিকা। সেখানে ক্যাপশনে লেখা ছিল, “এখন আমরা তিনজন” এবং সঙ্গে ছিল একটি সাদা হৃদয়ের ইমোজি। ভিডিওতে অ্যানিমেশন আকারে দেখা যায়, বিজয় ও রাশমিকাকে একটি লাল হৃদয় ও হলুদ ফুলের সঙ্গে উপস্থাপন করা হয়েছে।
এই একটি লাইনই যেন আগুনে ঘি ঢেলে দেয়! মুহূর্তেই ভক্তরা ধরে নেন এটি হয়তো গর্ভধারণের ইঙ্গিত। অনেকেই মন্তব্যে প্রশ্ন তুলেছেন, “রাশমিকা কি মা হতে যাচ্ছেন?” আবার কেউ সরাসরি শুভেচ্ছাও জানাতে শুরু করেন।
তবে বাস্তবতা ভিন্ন হতে পারে। পোস্টটি সরাসরি সন্তান আগমনের ঘোষণা নয় বলেই ধারণা করছেন অনেকে। কারণ, ভিডিওটি রাশমিকার ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম “রশ্মিকারু” ও “টেরিবলি টাইনি টেলস”-এর সঙ্গে যুক্ত যেখানে তিনি নিয়মিত অ্যানিমেশন, অনুভূতি ও প্রতীকী বার্তা শেয়ার করেন।
নিটেজনদের মতে, রাশমিকা প্রায়ই এমন প্রতীকী ও রোমান্টিক কনটেন্ট পোস্ট করেন, যা অনেক সময় ভক্তরা আক্ষরিক অর্থে ধরে নেন। তাই আপাতত এই পোস্টকে ঘিরে যতটা উত্তেজনা, বাস্তবে ততটা নিশ্চিত কিছু নয়।
সব মিলিয়ে, সত্যিই কি নতুন সদস্য আসছে, নাকি এটি কেবল সৃজনশীল এক বার্তা তা জানতে ভক্তদের অপেক্ষা করতেই হবে।









