টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। সোমবার (৬ এপ্রিল) এ শপথ গ্রহণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উড়িষ্যা ও মহারাষ্ট্র থেকে আরও ১৯ জন নতুন সদস্য শপথ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক এবং মা দীপা মল্লিক।
কোয়েল মল্লিক টালিউডে ২২ বছরের ক্যারিয়ারে কখনো বিতর্কের সঙ্গে যুক্ত হননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এবং বাবার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মাসখানেক আগে রঞ্জিত মল্লিকের বাড়িতে নির্বাচনি কাজে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখনই গুঞ্জন উঠেছিল যে, এবার কোয়েল মল্লিক রাজনীতির ময়দানে নামতে পারেন। সরাসরি রাজনীতিতে নাম না দিলেও রাজনীতির ছোঁয়া তার ক্যারিয়ারে যুক্ত হলো।
কোয়েল মল্লিকের স্বামী প্রযোজক নিসপাল সিং রানে ২০২১ সালের উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর প্রস্তাবক ছিলেন। দম্পতির দুই সন্তান রয়েছে।









